আজ থেকে ঢাকায় যাত্রীদের নিরাপদে বাসে ওঠানামা শেখাবে পুলিশ

আজ থেকে ঢাকায় যাত্রীদের নিরাপদে বাসে ওঠানামা শেখাবে পুলিশ

আজ থেকে ঢাকায় যাত্রীদের নিরাপদে বাসে ওঠানামা শেখাবে পুলিশ

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে ঢাকা শহরে যাত্রীদের নিরাপদে বাসে ওঠানামা শেখাবে পুলিশ। ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) অধীন নিরাপদে বাস ব্যবহারের পরীক্ষামূলক প্রকল্পের আওতায় এই কার্যক্রম চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। শুক্রবার ও শনিবার ছাড়া বাকি পাঁচ দিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলমান থাকবে এই কার্যক্রম।